
সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে চুয়েট কর্তৃপক্ষ, ছাত্র প্রতিনিধি, বাসমালিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এ কথা জানানো হয়।
এর আগে গতকাল সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন।
তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। অপরজন তৌফিক হোসেন একই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের ছেলে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি খুব শিগগিরই এ সড়ক সম্প্রসারণ করবেন বলে আশ্বস্ত করেছেন।’
এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার কথা বলেছেন। আহত শিক্ষার্থী তিন লাখ টাকা পাবেন। কালকের মধ্যেই আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্রসহ ফরম পূরণ করে পাঠিয়ে দেব। দু-এক দিনের মধ্যে আমরা সে টাকা পরিবারের কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি।’

ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল থেকে মাছ ধরার সময় সাত বাংলাদেশি জেলেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১৭ জুন থেকে ১০ দিনব্যাপী ৪১তম শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে। সোমবার সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এই মাহফিল। এতে দেশ-বিদেশের আলেমরা অংশ নেবেন।
২০ মিনিট আগে
কর্মস্থলে যাওয়ার পথে মালয়েশিয়ার পেনাং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন গফরগাঁওয়ের আবু হানিফ নোমান (৫৩)। দীর্ঘ ৩৪ বছর প্রবাসজীবন কাটানো নোমানের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।
২২ মিনিট আগে