
নির্বাচনে পরাজিত হয়ে ভোটারদের কাছে ঘুরে টাকা ফেরত চাইছেন এক ইউপি সদস্য প্রার্থী। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে প্রার্থী হয়েছিলেন। তিনি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হয়েছেন।
ইউপি সদস্য প্রার্থীর নাম মো. বশির উল্লাহ পাটোয়ারী। ভোটারদের কাছে টাকা ফেরত চাওয়ার কথা স্বীকার করেছেন ওই প্রার্থী।
পরাজিত সদস্য পদপ্রার্থী বশির উল্লাহ জানান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের (রামদাসেরবাগ, ইছাপুরা, চৌমুখা গ্রাম) সাধারণ সদস্যপদে প্রার্থী (প্রতীক মোরগ) হয়েছিলেন বশির উল্লাহ। তাঁর সঙ্গে ওই ওয়ার্ডে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার জন্য ৬০০ ভোটারকে জনপ্রতি ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা দেন। কিন্তু নির্বাচনে তিনি মাত্র ৩৩৪ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনী ফলাফল মেনে নিতে না পেরে ভোটের কয়েক দিন পর তিনি যেসব ভোটারকে টাকা প্রদান করে ভোট প্রদানের প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাঁদের কাছে টাকা ফেরত চাওয়া শুরু করেন।
টাকা ফেরত চেয়ে দুই গ্রামে ইতিমধ্যে এই নিয়ে বৈঠক বসিয়েছেন তিনি। বৈঠকে কিছু ভোটার টাকা ফেরত দিয়েছেন আর কিছু ভোটার তাঁর টাকা ফেরত দিতে চাইছেন না বলে জানিয়েছেন বশির উল্লাহ।
ওই এলাকার কয়েকজন ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা আজকের পত্রিকাকে জানান, তাঁরা ওই প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু বশির উল্লাহ পাটওয়ারী টাকা ফেরত পেতে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন ভোটার দাবি করেন, তাঁদের কাছ থেকে ভোটের বিপরীতে বিভিন্ন সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বশির উল্লাহ পাটোয়ারী। ভোট দেওয়ার কথা নিশ্চিত করার পরও অনিচ্ছা সত্ত্বে তাদের টাকা দেওয়া হয়েছে। এখন নির্বাচনে হেরে টাকা আদায়ের মিশনে নেমেছেন।
টাকা ফেরত চাওয়ার বিষয়টি স্বীকার করে মো. বশির উল্লাহ পাটওয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘যারা আমাকে ভোট দেয়নি। তাদের কাছ থেকে আমি টাকা ফেরত চাচ্ছি।’
উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে ২ হাজার ৮৭৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭০৬টি ভোট পড়ে। এর মধ্যে সর্বোচ্চ মোহাম্মদ নূরুল ইসলাম (ফুটবল প্রতীক) ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রুহুল আমিন খান গাজী (আপেল প্রতীক) পেয়েছেন ৫১২ ভোট। বশির উল্লাহ পাটওয়ারী (মোরগ প্রতীক) পেয়েছেন ৩৩৪ ভোট। আরেকজন প্রার্থী আতিকুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪২ ভোট।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে