
রাঙামাটির নানিয়ারচরে জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য তৈরি বাড়ি হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির চাবি ফুটবলার রুপনার মা কালাসোনা চাকমার কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশে নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রুপনা চাকমাকে জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে বুয়ো আদাম এলাকায় বাড়িটি নির্মাণ করে দেয় জেলা প্রশাসন।
রুপনা চাকমা ঢাকায় অবস্থান করায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন না। বাড়ির চাবি হাতে পেয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রুপনার মা কালাসোনা চাকমা। এ সময় তিনি জেলা প্রশাসককে নতুন বাড়িতে মিষ্টিমুখ করান।
বাড়ি নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুপনা চাকমা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর আশীর্বাদে রাঙামাটির দুর্গম অঞ্চল থেকে আমার উঠে আসা। আমাকে যাঁরাই সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমি বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করি।’
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল, সেখানে ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়ত। পাকা একটি ঘর পাওয়াতে খুব ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত।’
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রুপনা চাকমার বাড়ি তৈরি শেষ হয়েছে। আজ এই বাড়ির চাবি রুপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।’
এ সময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস, নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাজেদা নুরিয়া, নানিয়াচর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসক আসার খবরে রুপনা চাকমার বাড়িতে ভিড় করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে