
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা, কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন নগরবাসী, বিশেষ করে অফিসগামী ব্যক্তিরা।
সকালের ভারী বর্ষণের পর নিচু এলাকাগুলোয় দ্রুত পানি জমে যায়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও তার চেয়েও বেশি পানি জমে থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেওয়ায় অনেক কর্মজীবী নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীরহাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার বহু বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গৃহস্থালির সামগ্রী ও ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। চকবাজারের বিভিন্ন অলিগলিও পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরও নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক তিন ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। দুজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজন বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিন ঘটনায় পুলিশ অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে।
১৭ মিনিট আগে
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
১ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়া শতাধিক পর্যটক অক্ষত অবস্থায় উপজেলা সদরে পৌঁছেছেন। জেলা প্রশাসন ১০ জুলাই পর্যন্ত ৭ উপজেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। সাঙ্গু নদীর তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে নৌযোগাযোগও বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম আরিফুর রহমান (৮০)। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী অভিযুক্ত শেফালি বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের
১ ঘণ্টা আগে