চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের সময় ও পরবর্তীকালে নগরবাসীকে যেকোনো ধরনের সেবা দিতে ও তথ্য জানতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগরের দামপাড়াস্থ বাহিনীটির সদরদপ্তরে এ নিয়ন্ত্রণ কক্ষ চালুর কথা জানায় সিএমপি।
বিজ্ঞপ্তিতে ০১৬৭৬১২৩৪৫৬,০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২,৬৩০৩৭৫, ৬৩৯০২২ এই নম্বরগুলোয় ফোন করে নগরবাসীকে যেকোনো ধরনের সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়। নিয়ন্ত্রণকক্ষে একজন এডিসি পদমর্যাদার কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবিলার জন্য সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৭০০০ পুলিশ সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ডাস্টার দিয়ে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
পয়োবর্জ্যের সংযোগ লাইনের কারণে রাজধানীর গুলশান-বনানী লেক প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে। এসব জলাশয়কে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। গত ১০ আগস্ট আদালতে মামলার আবেদন করা হয়। ওই দিনই আদালত বিষয়টি তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওপর দিয়ে দেন আদালত।
২৫ মিনিট আগে
শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
৪০ মিনিট আগে