Ajker Patrika

ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
তারাকান্দায় পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আজ রোববার দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এই আদেশ জারি করেন। তিনি বলেন, স্থানীয় বিএনপির দুটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তা বলবৎ থাকবে।

জানা যায়, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জামায়াত জোটের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের সঙ্গে নানা ইস‍্যুতে বিরোধ চলছিল।

এ বিরোধের জেরে সম্প্রতি দুটি পক্ষের মধ‍্যে মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক নেতা জামায়াত জোটের এমপির পক্ষ নিয়ে তর্কে জড়ান। তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে আহত হন ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী যুবদল নেতা রিয়াদ।

মূলত ওই ঘটনার প্রতিবাদে আজ তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকেরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ‍্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

বিবদমান দুটি পক্ষের মধ‍্যে একটি পক্ষ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এসব কারণে অল্প ভোটের ব‍্যবধানে আসনটি হারায় বিএনপি। এ কারণে নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির মধ‍্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছিল।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে

লিটারে জ্বালানি তেলের দাম বাড়ল ১৫-২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত