
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় খালিদ হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের ছালেহ আহম্মেদের ছেলে। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নবগ্রাম- মুন্সিরহাট সড়কের কনকপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেন থানার উপপরিদর্শক মো. রায়হান হোসেন।
জানা গেছে, খালিদ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মুন্সিরহাট বাজারে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে একটি মাটিবোঝাই ট্রাক্টর চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মহসিন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত খালিদ হোসেন নামের এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. রায়হান হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে