
লক্ষ্মীপুরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি বিদেশে পালিয়ে গেছেন। অথচ তাঁদের নাম-পরিচয় ব্যবহার করে ভিন্ন দুই ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন করানোর অভিযোগ উঠেছে আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।
রামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত-১-এর সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল আহাদ শাকিল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
আবদুল আহাদ শাকিল বলেন, ‘প্রতারণা করে মারামারি ও হত্যাচেষ্টা মামলা দুই আসামির জামিন নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি কোনোভাবে মেনে যায় না। ওই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতে বিষয়টি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজ শুনানি না হওয়ায় ১৩ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।’
তবে আসামির আইনজীবী লুৎফুর রহমান গাজী সাংবাদিকদের বলেন, তাঁর সহকারী আবুল কাশেমের পরামর্শে মামলার ২ ও ৪ নম্বর আসামি প্রবাসে থাকার বিষয়টি গোপন রেখেছেন। ওই বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে তিনি আদালত, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া এলাকার আবদুল খালেকদের সঙ্গে কয়েক বছর ধরে তাজুল ইসলাম খোকাদের জমি নিয়ে বিরোধ চলছে। ২০২৩ সালে আদালতে এ বিষয়ে মামলা হয়। গত বছরের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাঁরা হলেন, তাজুল ইসলাম খোকা, সজীব, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম শুভ।
এদিকে ঘটনার পর আসামি সজীব সৌদি আরব ও সাইফুল কাতার পালিয়ে যান। গত বছরের ৩০ জুন আসামি খোকা ও আনোয়ার জামিন নেন। তখন সজীব ও সাইফুলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৬ নভেম্বর মামলার ২ ও ৪ নম্বর আসামির স্থলে ভিন্ন ব্যক্তিদের রামগঞ্জ আমলি আদালতে উপস্থিত করা হয়। পরে আদালত তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন। তবে আদালতে হাজির করা ভুয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাটি জানতে পেরে গত ৮ ডিসেম্বর মামলার বাদী শামছুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সজীব ও সাইফুলকে সশরীরে হাজির হওয়ার জন্য ও তাঁদের জামিনের আদেশ বাতিল করতে আবেদন করেন। একই সঙ্গে আসামিদের নিযুক্ত কৌঁসুলি ও স্থানীয় জামিনদারের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। তাতে আদালত ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চান। পরে ২৯ ডিসেম্বর আসামিদের আইনজীবী রহিম গাজী আদালতে লিখিত ব্যাখ্যা দেন। একই ব্যাখ্যা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদককে দিয়েছেন তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে