
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। উপজেলার বাহারছাড়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
জামায়াত কর্মীদের অভিযোগ, মঙ্গলবার রাতে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে ছাত্রশিবিরের একটি বৈঠকে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়েছে।
অন্যদিকে বিএনপির দাবি, ছাত্রশিবিরের ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই পক্ষের মারামারিতে চারজন আহত হন। পরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় মোশাররফ আলী হাটে বৈঠকে বসেন। সেখানে মীমাংসা না হয়ে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। খবর পেয়ে বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহধর্মবিষয়ক সম্পাদক নয়ন মণি, ছাত্রদল কর্মী মো. তায়েব, এনামুল হক ও তানভীর হাসান, শিবিরের বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন ও জামায়াত কর্মী মো. রাকিব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাঁশখালী থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল্লাহ বলেন, ‘মাদ্রাসা ছুটির পর বিকেলে পাশের মসজিদে পবিত্র কোরআনের ক্লাসের আয়োজন করেছিল শিবির। সেখানে ছাত্রদল হামলা করে রাকিব নামের আমাদের এক কর্মীকে আহত করে। রাতে বিষয়টি মীমাংসা করার জন্য গেলে সেখানেও আমাদের নেতা-কর্মীদের ওপর আবারও হামলা চালায় বিএনপির নেতা-কর্মীরা।’
জানতে চাইলে বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক লোকমান আহমদ বলেন, ‘আমি জানতে পেরেছি, শিবিরের বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করাকে ঘিরে এ ঘটনার সূত্রপাত হয়। জামায়াত-শিবিরের হামলায় আমাদের চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাটি এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুসারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষক থাকার কথা ২৬০ জন। এর বিপরীতে রয়েছেন মাত্র ১৪৮ জন। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ রয়েছে। তবে গত ১৫ বছর অধ্যাপক পদে শিক্ষক আছেন মাত্র একজন।
১ ঘণ্টা আগে
‘মানুষ তো মারা যাওয়ার পরে একটু শান্তিতে থাকার কথা, কিন্তু তা-ও পারে না। একটু বৃষ্টি হলেই সড়ক, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান- মেম্বার আসে-যায়, জনগণের কাছে সবাই ওয়াদা দেয়, কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।’
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা ১২টি স্থাপনা গায়েব হয়ে গেছে। পাকা, আধা পাকা স্থাপনাগুলো নিলামে বিক্রি করা না হলেও সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোর মূল্য প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ (নগদ টাকা ও চাল) বিতরণ এখনো অপর্যাপ্ত। বন্যা শুরু (৫ জুলাই) হওয়ার ১৯ দিন পরও খুবই ঢিমেতালে চলছে এই কার্যক্রম। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৪০০ মানুষ।
৩ ঘণ্টা আগে