চট্টগ্রাম মহানগরীর জামালখানে পুরোনো একটি ভবন ভাঙার সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নগরীর জামালখান দাওয়াত রেস্টুরেন্টের পাশে দুইতলা ভবন ভাঙার সময় এ ঘটনা ঘটে।
নিহত এক শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত আরেকজন হলেন রনক চক্রবর্তী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো বিল্ডিং ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বিল্ডিংয়ের দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরেকজনকে ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে তিনিও মারা যান।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি দুইতলা পুরোনো ভবন ছিল। দুইতলা ভাঙার কাজ শেষে প্রথম তলার ছাদ ভাঙা শুরু হয়। এ সময় হঠাৎ দেয়াল ধসে ফুটপাতের ওপর পড়ে। এতে সেখানে থাকা ভবন ভাঙার কাজে নিয়োজিত একজন সুপারভাইজার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওয়াহিদ জামান নামে এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, ‘রিকশায় করে যাওয়ার সময় দেয়ালের কিছু অংশ গায়ে এসে ছিটকে পড়ে। দেয়াল ভাঙার কাজে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।’
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভবনটির পেছনের অংশ ভাঙার কাজ শেষে সামনের অংশ (রাস্তার পাশে) ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালে পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনায় রনক চক্রবর্তী নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তিনি মারা যান।’
এদিকে দুর্ঘটনার পর উৎসুক জনতার ভিড় করে ভবনটি ঘিরে। এতে কিছু সময়ের জন্য জামালখান সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন।

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
১০ মিনিট আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
২৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
২ ঘণ্টা আগে