Ajker Patrika

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ২৩: ৩২
ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতল স্থানে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর মহাসড়কের পাশে ঝোপের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব বলেন, ‘রাস্তার পাশে কান্নার শব্দ শুনে এগিয়ে দেখি—একটি ছোট গর্তের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুটিকে। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স এক দিনও হয়নি। এই অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশে খবর দিই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।

ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত