Ajker Patrika

চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহির উদ্দিন (৪৮), মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল করিম (৪৩) এবং মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহীন (২৬)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত