
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার একটি বিল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তাঁর নাম আবুল বাশার (২২), বাড়ি ময়মনসিংহে।
আজ শুক্রবার বিকেলে সোনাইমুড়ীর বরলা এলাকার রেললাইনের পশ্চিম পাশের একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার দোবাউরা থানার দুধনই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বরলা গ্রামের রেললাইনের পশ্চিম পাশের একটি বিলের মধ্যে ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পায় লোকজন। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেনি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও তাঁর পরনের লুঙিতে গুজানো থাকা মোবাইলের সূত্র ধরে পরবর্তীকালে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি এ এলাকায় শ্রমিকের কাজ করতরন। ধারণা করা হচ্ছে, বন্যার সময় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের অবস্থা দেখে বোঝা যাচ্ছে, ঘটনাটি তিন–চার দিন আগের হবে। ময়মনসিংহ থেকে নিহতের পরিবারের সদস্যরা আসছেন। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে