Ajker Patrika

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজারে শহরে ছাত্রলীগ নেতা ইমন হাসান মাওলা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে ইমনের বাবা মোহাম্মদ হাসান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় আবদুল্লাহ খানকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ওয়াসিম ও মিজানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

এ দিকে মামলার প্রধান আসামি আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল উদ্দিন জানান, রোববার ভোরে টেকনাফের কচুবনিয়া এলাকা থেকে আবদুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে। 

গত ২১ জুলাই রাতে কক্সবাজার শহরের পেশকারপাড়ায় ছুরিকাঘাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান মাওলাকে ছুরিকাঘাত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত