Ajker Patrika

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দ
জব্দ করা সার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কার্গো বোটে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেন। এ সময় ঘটনাস্থল থেকে চার পাচারকারীকে আটক করা হয়।

এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত