
প্রতিহিংসামূলক রাজনীতির কারণে চট্টগ্রামের ঐতিহাসিক জিয়া স্মৃতি জাদুঘর দীর্ঘদিন অবহেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘জাদুঘরের বেশ কয়েকটি কক্ষ খালি রয়েছে। কারণ, বর্তমানে সংস্কারকাজ চলছে। সংস্কার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।’
জাদুঘরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, ভূমিকম্পের প্রভাবে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করে এটি পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।
মন্ত্রী বলেন, ‘আমরা এরপর জিয়া স্মৃতি কমপ্লেক্সে যাব, যেটির নাম পরিবর্তন করে ফ্যাসিবাদী আমলে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা ও প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ।’ তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে ২০০৬ সালে কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে ১৬ দশমিক ৩৭ একর জমির ওপর “জিয়া স্মৃতি কমপ্লেক্স” নির্মাণ করা হয়। ভবিষ্যতে কমপ্লেক্সটির নাম পুনরায় ‘জিয়া মেমোরিয়াল কমপ্লেক্স’ করার উদ্যোগ নেওয়া হবে।’
আহমেদ আযম খান আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চিত্র পরিবর্তনে ভূমিকা রেখেছিলেন। তাঁর স্মৃতিকে সংরক্ষণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে।’
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘জিয়া স্মৃতি জাদুঘর এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স—উভয়ই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানাতে এসব স্থাপনা সংরক্ষণ ও পরিচর্যা করা প্রয়োজন।’
পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন ও কোলস গ্লোবালের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী সৈকতের ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও সচেতনতা কার্যক্রমে অংশ নেন।
১২ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা সাড়ে ৩টায় ফের যানবাহন পারাপার শুরু হয়। জেলা প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।
২৪ মিনিট আগে
খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৬ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে আটক করে পরে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আলোচনায় আসা গাছটি অবশেষে কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে কেন্দ্র করে কুসংস্কার, অলৌকিকতার প্রচার এবং মাজারসদৃশ পরিবেশ তৈরির অভিযোগ ওঠার পর প্রশাসন এ উদ্যোগ নেয়।
১ ঘণ্টা আগে