রাঙামাটির লংগদুতে বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে লংগদু ভাইবোনছড়ায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে মামা জাকির হোসেনের বাড়ি বেড়াতে আসে কিশোরী আয়েশা। ভোরে কালবৈশাখী ঝড় হচ্ছিল। এ সময় কাঁচা ঘরের ওপর বজ্রপাত হয়। ঘরের ভেতরে পরিবারের অন্যদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় আয়শা আক্তার গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বজ্রপাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘুমিয়ে থাকা পরিবারের সদস্যরা বজ্রপাতে জ্ঞান হারিয়ে ফেলে। পরে চেতনা ফিরে অচেতন অবস্থায় কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
২৪ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
২৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
২৯ মিনিট আগে