
চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ফকিন্নিরহাট, কলেজ বাজার, সৈন্যেরটেক ও মজ্জ্যেরটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। এ সময় কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উপজেলার সব গ্যাস সিলিন্ডারের দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে বলা হয়েছে। আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়—একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে