
চট্টগ্রামে বেপরোয়া গতিতে চালানো একটি প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক তরুণ মারা গেছেন। গতকাল বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হালিশহর থানার কে-এল ব্লক ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম ওসমান গণি সাকিব (১৯)। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়। চট্টগ্রামে তিনি পরিবারের সঙ্গে হালিশহর কে-ব্লক এলাকার ৬ নম্বর রোডে ১৩ নম্বর বাড়িতে থাকতেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাইভেট কারের চালকের আসনে থাকা ১৯ বছর বয়সী তরুণ তানিম হোসেন রাব্বিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি নগরের হালিশহরের এল-ব্লক এলাকার ১ নম্বর রোডে ৪ নম্বর বাসার ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সড়কে দ্রুত ও বেপরোয়া গতিতে চলা একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি. নম্বর-চট্ট মেট্রো-গ-১৪-২৮৫৬) প্রথমে বাইসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ভিকটিম ওসমান গণি রাস্তায় পড়ে যান। ওই সময় প্রাইভেট কারের চাকা ওসমানের মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, তানিম হোসেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর ড্রাইভিং লাইসেন্স নেই। ঈদের কারণে সড়ক কিছুটা ফাঁকা। এ সুযোগে ছেলে বাবার গাড়ি নিয়ে বের হয়েছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেট কারের চালক তানিমকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।
থানায় মামলাটি করেছেন ভিকটিম ওসমান গণি সাকিবের মামা আবুল কাশেম। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তানিম হোসেন রাব্বিকে।
এ বিষয়ে হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গাড়িটির কাগজপত্র আপডেট পাওয়া যায়নি। চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। গাড়ি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে। ভিকটিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোটেল ও রেস্তোরাঁ আইনানুযায়ী হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশন যোগ্য খাবারে মাছির উপস্থিতি থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হাসান আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী নদ নিতাই। দীর্ঘদিন ইজারা বন্ধ থাকার পর বালু উত্তোলন শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছে ধোবাউড়া-হালুয়াঘাটের বিভিন্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে উত্তোলিত বালু ট্রাকে ভরে অবাধে চলাচল করায় নষ্ট হচ্ছে হালুয়াঘাটের ৬টি ইউনিয়নের বিভিন্ন সড়ক।
৫ মিনিট আগে
জমি-জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার দায়ে অশোক কুমার দাস (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
৭ মিনিট আগে