
বিমান ধর নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আইয়ুব আলী শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-২-এর বিচারক নাজমুন নাহারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান আলোচিত ক্লু-লেস এই হত্যাকাণ্ডের বিস্তারিত স্থানীয় সাংবাদিকদের জানান।
পুলিশ সুপার মো. তারিক রহমান বলেন, অপেশাদার খুনি রিকশাচালক জিল্লুর রহমান অনেক দিন ধরে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে ফলো করছিলেন। তিনি জানতে পারেন চট্টগ্রাম শহরে বিমান ধরের সাতটি স্বর্ণের দোকান আছে। বিমান ধর চট্টগ্রাম শহর থেকে প্রতিদিন রাতে মোটরসাইকেলযোগে পটিয়ার গ্রামের বাড়িতে আসা-যাওয়া করেন। তাঁর ব্যাগে নগদ টাকা ও স্বর্ণালংকার আছে। সেই লোভেই গত ৩ সেপ্টেম্বর রিকশাচালক জিল্লুর একই এলাকার রাজমিস্ত্রি আইয়ুব আলীকে সঙ্গে নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিমান ধরের পথ রোধ করেন। জিল্লুর রহমান বিমান ধরকে গলায় দা (অস্ত্র) ধরে যা কিছু আছে সব নেওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকেন। একপর্যায়ে জিল্লুর রহমান ও আইয়ুব আলী বিমান ধরকে ধরে কোপাতে থাকেন। এ সময় বিমান ধর বাঁচাও বাঁচাও চিৎকার করলে তাঁকে জবাই করে আইয়ুব আলী পুকুরের পাড় ধরে পশ্চিম দিকে আর জিল্লুর রহমান স্বাভাবিকভাবে রিকশা চালিয়ে চলে যান। এ সময় হত্যাকারীরা হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং বিমান ধরের ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে যায়।
মো. তারিক রহমান বলেন, ‘আলোচিত এই মামলা ছিল একেবারেই ক্লু-লেস। পুলিশ সুপার, দক্ষিণের পুলিশ সুপারের (ক্রাইম) দিকনির্দেশনায় আমরা হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করি। খুনিদের ধরা খুব মুশকিল ছিল। তাঁরা পেশাদার খুনি নন বলে তাঁদের ধরতে বেগ পেতে হয়েছে আমাদের। তাঁরা অপেশাদার খুনি হওয়ায় স্বাভাবিকভাবে এলাকায় রিকশা চালাতে থাকেন জিল্লুর রহমান আর আইয়ুব আলীও রাজমিস্ত্রির কাজ করতে থাকেন সাধারণের মতো করে। মূলত তাঁদের উদ্দেশ্য ছিল স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে পথ রোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণের বার ছিনতাই করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। সে কারণেই তাঁকে খুন করা হয়েছে। মামলার তদন্ত শুরুর ১০ দিনের মধ্যে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে হত্যায় সরাসরি জড়িত উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের আইয়ুব আলীকে (১৯) ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় তাঁর নানাবাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুরো হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বর্ণনা দেন।’
এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শাহগদী মার্কেট এলাকা থেকে রিকশাচালক জিল্লুর রহমান ও বাপ্পু ধর নামের দুজনকে আটক করা হয়। সেদিন তাঁদের পটিয়া জুডিশিয়াল আদালতের বিচারক বিশ্বেস্মর সিংহের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের পৃথক পৃথক পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী ও জিল্লুর রহমান জানিয়েছেন, তাঁরা দুজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁদের উদ্দেশ্য ছিল স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে রাতের আঁধারে পথ রোধ করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যাওয়া। কিন্তু এ সময় নিহত বিমান ধরের সঙ্গে টাকা ও স্বর্ণালংকার কিছুই ছিল না। হত্যার সময় বিমান ধর নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যান্য খবর পড়ুন:

চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
১ ঘণ্টা আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও তল্লাশির অভিযোগে শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
২ ঘণ্টা আগে