
দেশজুড়ে কর্মীদের বেতন, কমিশন ও অন্যান্য ভাতা বিতরণ এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে চতুর্থ প্রজন্মের বিমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সম্প্রতি বিকাশের সঙ্গে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে এ-সম্পর্কিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে সরাসরি তাঁদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা ও কমিশন গ্রহণ করতে পারবেন। ফলে একদিকে কর্মীরা যেমন সরাসরি তাঁদের মোবাইল ফোনে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে।
এতে ডিজিটালপদ্ধতিতে বেতন পরিশোধ আরও জনপ্রিয় হচ্ছে এবং এ মুহূর্তে দেশজুড়ে ১২ শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাঁদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।
শুধু বিকাশে বেতনই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের জরুরি সেবার বিল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফি পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, টিকিট কেনাসহ নানা ধরনের সেবা নিতে পারবে। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১ হাজার ৫০০-এর বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারবে। পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাঁদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। এ ছাড়া আইডি এলসি ফিন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংকের মাসিক ৫০০, ১০০০, ২০০০ এবং ৩০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদি মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম ছিদ্দিকী অভি, ডিএমডি (অপারেশন) মো. শাহ আলম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে-রোল বিজনেস এ টি এম মাহবুব আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশজুড়ে আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩৫তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। স্থানীয় মানুষের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন শাখা চালু করা হয়েছে।
২৭ মিনিট আগে
গত শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন। রাত প্রায় ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, যা পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল হিসেবে অনুমোদন পেল।
১ ঘণ্টা আগে
কয়েক মাস আগেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে যে চাপ ও অনিশ্চয়তা ছিল, সেখান থেকে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত মিলছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য বলছে, রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে। প্রায় ৩৯ মাস পর আবারও এই স্তর অতিক্রম করায় অর্থনীতিতে একটি ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর পান্থপথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।
২ ঘণ্টা আগে