
রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটে উঠতে গিয়ে ৯ তলা থেকে পড়ে এক রোগী নিহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আজ শনিবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কালাম বেপারী। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তিনি পাকস্থলী ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে গত ২৯ আগস্ট ভর্তি হয়েছিলেন।
এই ঘটনায় নিহতের ছেলে রিয়াদ বেপারী বাদী হয়ে বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
চিকিৎসা করাতে এসে বাবা হারিয়ে নির্বাক রিয়াদ বেপারী জানান, আমার বাবা গ্রামে রিকশা চালাতেন। অনেক কষ্টে তাঁর চিকিৎসায় দুই লাখ টাকা খরচ করেছি। প্রায় ৬ মাস আগে তাঁর বাবার পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয়। গত ২৯ আগস্ট হাসপাতালের ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তাঁর পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাবাকে হাসপাতালে রেখে তিনি বরিশাল যান। আজ শনিবার সকালে ফিরে এসে হাসপাতালের বিছানায় বাবাকে পাইনি। আশপাশের শয্যার রোগীরা জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি বাইরে গিয়েছিলেন। এর পর আর ফিরে আসেননি।
হাসপাতালে বাবাকে না পেয়ে রিয়াদ বেপারি পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার মরদেহ শনাক্ত করেন।
এই ঘটনায় রিয়াদ বলেন, ‘আমার বাবার মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমি এর বিচার চাই।’
তবে রিয়াদের অভিযোগ তার বাবাকে না পেয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তার (রিয়াদের) বাবা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক স্বপন বলেন, ‘হয়তো লিফটে কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। এটা লিফটের টেকনিশিয়ানরা বলতে পারবেন।’ রোগী পালিয়ে গেছেন—নিহতের ছেলেকে এমন কথা বলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীর ছেলেকে বলিনি তিনি পালিয়েছেন। আমরা খোঁজ নিতে বলেছিলাম।’
অন্যান্য খবর পড়ুন:

চাঁদা তোলার অভিযোগে আটক করে ২০২৪ সালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা দুটি হাতি নিহার কলি ও সম্রাট বাহাদুরকে শর্তসাপেক্ষে মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে জিম্মার শর্ত ভঙ্গ করায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে হাতি দুটিকে পুনরায় বন বিভাগের
১১ মিনিট আগে
বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা-বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন।
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদাবাজি ও তল্লাশির অভিযোগে শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪৪ মিনিট আগে
নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন এসআই, পাঁচজন এএসআই ও ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। দ্রুতই ফাঁড়িটিতে নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পদায়ন করা হবে।
১ ঘণ্টা আগে