
কাপ্তাই হ্রদ, লুসাইকন্যা কর্ণফুলী নদী আর সীতা পাহাড়-রাম পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরে আছে রাঙামাটির কাপ্তাই উপজেলা। এখানে রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে সেখানে পর্যটকদের বরণ করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে।
বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন রূপে সাজানো হচ্ছে কেন্দ্রগুলো। জনপ্রিয় পর্যটনকেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে নতুন করে সাজানো হচ্ছে নিসর্গ রেস্টুরেন্ট।
কেন্দ্রটির ম্যানেজার মাসুদ তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঈদের দিন থেকে টানা ৯ দিনের জন্য আমাদের নয়টি পড হাউস ও ছয়টি প্রিমিয়ার পড হাউস বুকিং হয়ে গেছে। পর্যটকদের চাহিদা মাথায় রেখে আমরা আরও দুটি রুম ইতিমধ্যে তৈরি করেছি। এ ছাড়া আমাদের রেস্টুরেন্টে একসঙ্গে তিন শতাধিক লোক খেতে পারবেন।’
শিলছড়ি বনশ্রী পর্যটনকেন্দ্রের চেয়ারম্যান রুবায়েত আক্তার বলেন, ‘কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এ বছর ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে।’
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে জন্য থানা-পুলিশের টহল দল সব সময় মাঠে কাজ করবে।’

খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
৩ মিনিট আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
৯ মিনিট আগে
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দেড় টন কয়লা, ৩০০ কেজি গমসহ একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাত ৯টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার চার দিনের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১ ঘণ্টা আগে