
‘লাঙ্গলের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী। তিনি আওয়ামী লীগের প্রার্থী নন। তিনি ১/১১-এর খলনায়ক, অবৈধ ক্ষমতা দখলকারী তিন উদ্দিনের এক উদ্দিন (ফখরুদ্দিন, মঈন উদ্দিন, মাসুদ উদ্দিন)।’
গতকাল সোমবার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা পৌর শহরে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (ঈগল প্রতীক) ও সৌদির জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি রহিম উল্যাহ।
এ সময় রহিম উল্যাহ দুই উপজেলার আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা আজ লাঙ্গলের প্রার্থীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অপপ্রচার করছেন। তা থেকে বিরত থাকুন। তিনি ১/১১-এর খলনায়ক। তিনি মইন উদ্দিন ও ফখরুদ্দিনের সঙ্গে ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তৎকালীন ১/১১-এর সময় নির্বাসনে পাঠিয়েছেন। আর সেই লোক কীভাবে আওয়ামী লীগের প্রার্থী হন? আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী এই অবৈধ ক্ষমতা দখলকারীর পক্ষে কাজ করতে পারে না।’
বর্তমান এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে রহিম উল্যাহ বলেন, ‘তিনি গত পাঁচ বছর এই আসনের এমপি ছিলেন। কিন্তু কোনো উন্নয়ন করেননি। তিনি তাঁর ভাইকে দিয়ে সরকারি সব প্রকল্পের ‘৬০%’ হাতিয়ে নিয়েছেন। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের ‘৬০%’ টাকা প্রকল্প কমিটির কাছ থেকে অগ্রিম নিয়ে তারপর বরাদ্দ দিয়েছেন। তিনি ও তাঁর ভাই মিলে লুটপাট করেছেন। বিগত পাঁচ বছর তিনি নিজের ভাগ্যের উন্নয়ন করেছেন, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি।’
এ বিষয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর ছোট ভাই সাইফ উদ্দিন চৌধুরী বলেন, ‘হাজী রহিম উল্যাহ মিথ্যাচার করে ভোটারদের বিভ্রান্ত করছেন। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৬ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে