বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জোবায়ইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইয়াসিন, ছাত্রদলের কর্মী আবদুল আজিজ স্বপন ও মো. কাউসার।
আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড পর্যন্ত গেলে সেখানে ফের পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছাত্রদলের তিনজন কর্মীকে আটক করে পুলিশ।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন আজকের পত্রিকাকর জানান, `পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে এবং ছাত্রদলের তিন কর্মীকে আটক করে। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে