
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আহতদের চিকিৎসাসেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পাঠানো হয়েছে মেডিকেল টিমও।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. ইলিয়াস চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাঁরা তৎক্ষণাৎ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়েছে।
চমেকের পরিচালক শামীম আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের ইমারজেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ ব্যবস্থায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অক্সিজেন প্ল্যান্টের ভেতরে ৪ জন মারা গেছেন। আরেকজন প্ল্যান্টের বাইরে মারা গেছেন।’
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।

লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিকের পরিচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে।
৪ মিনিট আগে
গত বুধবার (১৯ আগস্ট) উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি গ্রামের খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার বিপরীতে একটি পরিত্যক্ত স্থানের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহতের নাম শাম্পা খাতুন।
৬ মিনিট আগে
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
১৫ মিনিট আগে