
চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আরও সাতজন অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিদার (৩২), রায়হান উদ্দিন জাবেদ (২০), আরমান ওরফে ছনু মিয়া (২৫), মো. সাকিব (২৩), তাহসিন (২৪), সুমন (২৪) ও আব্দুল খালেক (৩৮)।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে গত ২৮ এপ্রিল পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জান গেছে, ২৩ এপ্রিল চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক থেকে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করাসহ সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় বুধবার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে