
চট্টগ্রামে উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে `একরাম জুনায়েদ-২' নামের একটি বালুবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার দুপুরে বঙ্গোপসাগরের সন্দ্বীপের ভাসানচর গ্রিন বয়ার কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাছাকাছি থাকা ওটি চিটাগাং নামের একটি তেলের জাহাজ ওই জাহাজের পাঁচ নাবিকের সবাইকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিরা হলেন আবদুল মালেক, শাহীন, জসিম, মেহেদী ও আসাদ। ঘটনার দিন রাতেই তাঁদের উদ্ধার করে কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে পৌঁছায় ওটি চিটাগাং জাহাজটি।
উদ্ধারকারী জাহাজের সুপারভাইজার রুবেল নিজাম জানান, বালুবাহী জাহাজটি ঢাকা থেকে কক্সবাজারের মাতারবাড়ীর দিকে যাচ্ছিল। মূলত এসব জাহাজের ছোট নদীতে বালু বহন করার কথা। আর এখন সমুদ্র উত্তাল। এ সময় এ ধরনের জাহাজ সাগরে নামার কথা নয়। সাগরে নাবিকদের চিৎকার শুনে এগিয়ে যান তাঁরা। ওই জাহাজটির মালিকের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কোস্টগার্ডের পূর্ব জোনের জনসংযোগ শাখার দায়িত্বে থাকা লে. রউফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থলে যাওয়ার আগে আরেকটি জাহাজ তাঁদের উদ্ধার করে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে