
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল ও স্যার এ এফ রহমান হলের মধ্যবর্তী একটি পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, কিরিচ, দা ও ছুরি। অস্ত্রগুলো ১০ থেকে ১৫ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আলাওল ও এফ রহমান হলের মধ্যবর্তী পেছনে পানির ট্যাংকের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা মরিচা ধরা কিছু দেশীয় অস্ত্রের সন্ধান পায়। পরবর্তী সময়ে আমরা প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করি।’
মিজানুর রহমান আরও বলেন, ‘অস্ত্রগুলো ১০ থেকে ১৫ বছরের পুরোনো বলেও ধারণা করছি। আমরা জব্দ তালিকা করে অস্ত্রগুলো রেখে দিয়েছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে