
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। তবে পুলিশের প্রতিবেদনে বিষয়টি ধর্ষণচেষ্টা হিসেবে উল্লেখ করায় কিশোরীর পরিবার এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে। আগামী মাসে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এদিকে কিশোরীকে উদ্ধার করা হলেও পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
কিশোরীর পরিবার জানায়, চলতি বছরের ২ জুন মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষক সালাউদ্দিন তাকে অপহরণ করেন। পরে বিভিন্ন স্থানে নিয়ে ১৩ দিন আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পুলিশ খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের দাবি, উদ্ধারের পর মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ধর্ষণের আলামত নষ্ট করার উদ্দেশ্যে পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলা নিতে গড়িমসি করেছে। আসামিপক্ষের কাছ থেকে অর্থ নিয়ে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগও তুলেছে ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীর মা বলেন, মেয়েকে উদ্ধারের পর আদালতের আশ্রয় নিলে সালাউদ্দিনের পক্ষ থেকে তাঁদের হুমকি দেওয়া হয় ও হামলা চালানো হয়। নিরাপত্তার কারণে একপর্যায়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন তাঁরা। পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা চাওয়া হলেও পুলিশ কার্যকর সহযোগিতা করেনি বলেও অভিযোগ তাঁর।
পরিবারের দাবি, হলফনামার মাধ্যমে কিশোরীর প্রকৃত বয়স গোপন করে বিয়ের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। তবে হলফনামা করা হলেও বিয়েটি নিবন্ধিত হয়নি।
কিশোরীর পরিবারের আইনজীবী মিতা বালা পাল বলেন, ‘আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। এ ক্ষেত্রে যে হলফনামার কথা বলা হচ্ছে, সেটি কোনো বৈধ বিবাহের বিকল্প নয়। আসামি ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতে মেয়েটির বয়স বাড়িয়ে বিয়ের নাটক সাজিয়েছে।’
আদালতের নির্দেশে তদন্ত শেষে পুলিশ যে প্রতিবেদন দিয়েছে, তাতে ধর্ষণের অভিযোগের পরিবর্তে ঘটনাটিকে ধর্ষণচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিশোরীর পরিবারের আইনজীবী।
মিতা বালা পাল বলেন, ‘মেয়েটিকে ধর্ষণের অভিযোগ করা হলেও তদন্ত প্রতিবেদনে ঘটনাটি ধর্ষণচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি হয়েছে। আমরা প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছি। আদালতের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে।’
এদিকে অভিযোগের পর সালাউদ্দিনকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তাহফিজুল কুরআন নূরানী ইসলামি কিন্ডারগার্টেন হিফজ মাদ্রাসার সুপার মো. আলী আকবর।
মো. আলী আকবর বলেন, ‘অভিযোগের বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।’
সালাউদ্দিনের বক্তব্য জানতে তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘আইন ও বিধি মেনেই তদন্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালত চাইলে নতুন করে তদন্ত করতেও পুলিশ প্রস্তুত রয়েছে।’
থানায় মামলা বা সাধারণ ডায়েরি করতে গিয়ে কিশোরীর মাকে তাড়িয়ে দেওয়া এবং মেয়েকে সালাউদ্দিনের কাছে ফিরিয়ে দিতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন মতিউর রহমান।
মতিউর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে নির্দিষ্টভাবে জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিবার নিরাপত্তা চাইলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো
১৮ মিনিট আগে
যশোরে ছেলের বটির কোপে শরীর থেকে মায়ের মাথা বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫৮) দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী।
২০ মিনিট আগে
পুলিশ বলছে, মিতু আক্তার যাত্রাবাড়ী এলাকার হাজি সোহেল হত্যা মামলার আসামি। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে সকালে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
৩৩ মিনিট আগে