
১৯ মাসের যমজ শিশু আরিশা ও আনিশাকে শ্বশুরবাড়িতে রেখে তাদের মা চার মাস আগে চলে যান বাবার বাড়ি। এর পর থেকে তাদের বাবাও নিরুদ্দেশ। এমন পরিস্থিতিতে চার মাস শিশুদের দেখভাল করার একপর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের অধীনে শিশু সুরক্ষার জরুরি নম্বর ১০৯৮ কল দিয়ে সহায়তা চান শিশুদের দাদি রুমালী বেগম (৫৮)।
অবশেষে আজ সোমবার ওই যমজ শিশুদের সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে শিশুদের জন্য বিভিন্ন উপহারসামগ্রীসহ নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর গ্রামে।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুদের সুরক্ষা নিশ্চিতে প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া শুকনো খাবার সরবরাহ করা হবে। তাদের সেবা নিশ্চিতে সমাজসেবা মাঠ সুপারভাইজার তদারকি করবেন।’
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে উপজেলার চককীর্তি ইউনিয়নের কানসাট বালুচর গ্রামের আবদুল আওয়ালের সঙ্গে চক নাধড়া গ্রামের তাজরিন খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। চার মাস আগে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের অগোচরে যমজ শিশু রেখে বাবার বাড়ি চলে যান মা তাজরিন বেগম। এর পর থেকে সন্তানদের আর কোনো খোঁজ নেননি তাজরিন বেগম। ওই ঘটনার পর থেকে শিশুদের বাবা আবদুল আওয়ালও নিরুদ্দেশ। পরে যমজ শিশুদের নিয়ে বিপাকে পড়েন দাদি রুমালী বেগম।
গত বৃহস্পতিবার ১০৯৮ নম্বরে কল দিয়ে সহায়তা চাইলে গতকাল রোববার সমাজকর্মী সেনাউল ইসলাম ওই বাড়িতে গিয়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে সমাজসেবা কার্যালয়ে ডেকে নেন। আজ শিশুদের সার্বিক বিষয়াবলি বিবেচনা করে সমাজসেবা পরিচালিত সিএসপিবি প্রকল্পের কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা হয়।
পরে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যমজ শিশুদের (আরিশা ও আনিশা) দাদির দায়িত্বে রাখেন ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সঙ্গে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী ও নগদ অর্থ। একই সঙ্গে আরিশা ও আনিশার দেখভালের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়।
ইউএনও আবুল হায়াত বলেন, ‘পারিবারিক কলহের কারণে যমজ শিশুরা সেবাযত্ন থেকে বঞ্চিত ছিল। বর্তমানে কিছুটা হলেও শিশুদের সেবা নিশ্চিত হবে। পরিবারই হোক তাদের নিরাপদ আশ্রয়স্থল।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিব প্রমুখ।

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু ধর্ষণকাণ্ডে পুলিশ-জনতা সংঘাতের রেশ না কাটতেই নগরীর বিভিন্ন এলাকায় আরও চারটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানা এলাকায় দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তবের শিক্ষককে...
৩৬ মিনিট আগে
উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদে ৫৬ দশমিক ২৯০ টন চাল ৫ হাজার ৬২৯ ব্যক্তির মধ্যে বিতরণ করলে প্রত্যেকে ১০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু অসহায় ব্যক্তিদের ১০ কেজি চালের পরিবর্তে ৮ কেজি আবার কাউকে সাড়ে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জনগণের ভাষা না বুঝে জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে বালতির পানিতে চুবিয়ে আবু তালহা নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার লখপুর এলাকায় ঘটেছে। এই ঘটনায় শিশুটির সৎমা রুকাইয়া শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে