
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে মোবিল নিতে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাচোল থানা-পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনের পাম্পমালিক সাবেক গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমাণ পুলিশ সদস্য শওকত আলীর সঙ্গে দুর্ব্যবহার করেন। তখন তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পুলিশের একজন সদস্য পাম্পের ক্যাশ কাউন্টারের পাশে মোবিল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠিপেটা করেন। ইতিপূর্বেও এই পাম্পে তাঁদের কথার প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মারধরের শিকার হতে হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আহত অবস্থায় পুলিশ সদস্য শওকত আলীকে হাসপাতালে নিয়ে এলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন। পাম্প কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
জানতে চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
২ ঘণ্টা আগে