
চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে উভয় পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার সময় দৌড়ে পালাতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। এতে সুমেল ও আব্দুল হামিদ নামে দুজন আহত হন। তাঁদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনার পরপর ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) একরামুল হোসাইন জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ছোট একটি বিষয়কে কেন্দ্র করে এবার তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝড়-বৃষ্টিতে পলিথিনের ছাউনি উড়ে যেত। বৃষ্টির পানি গড়িয়ে পড়ত চৌকিতে। তীব্র রোদে উত্তপ্ত হয়ে উঠত আশ্রয়টুকু। সেই পলিথিনের নিচেই দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২) জীবন।
২ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মুখোশসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
৯ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় একটি মুরগির খামারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। অস্ত্রের মুখে খামারে থাকা ব্যক্তিদের জিম্মি করে মুরগি, মুরগির খাদ্য, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এই ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাড়া না পাওয়ার...
১০ মিনিট আগে