
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে শুক্রবার (৯ মে) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে। এতে সীমান্ত এলাকার বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবি ও সীমান্তের বাসিন্দারা জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চরধরমপুর বিওপির বিপরীতে ১২ মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সাদিকুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে বাঙ্কার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। যদিও কিছুদিনের মধ্যে উত্তেজনাপূর্ণ কোনো কিছুই হয়নি। তবে সীমান্তের বাসিন্দারা কিছুটা আতঙ্কে রয়েছেন।
চরধরমপুর বিওপির নায়েক সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। সিও আরও বলেন, ‘যেহেতু তারা সীমান্তের দেড় শ গজের বাইরে করেছে, সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছু নেই। তারা করেছে। আমরাও করতে পারি। এখানে অনুমতি লাগবে না। আমাদের টেনশনেরও কোনো কারণ নেই।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
২ ঘণ্টা আগে