
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজের বিচারক মো. রবিউল ইসলাম এই রায় দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় আরও চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাফিকুল ইসলাম (৩৭) ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলাহাট উপজেলার হাউপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া (৪২), পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরুর বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার দিনই নিহতের স্ত্রী মো. সমিজা বেগম বাদী হয়ে ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারির নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
তিনি আরও বলেন, ১৮ জনের সাক্ষ্য গ্রহণ আর দীর্ঘ শুনানি শেষে বিচারক একজনকে মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আরও চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। আজ বুধবার বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে বাসটি কুষ্টিয়ার কুমারখালী পৌর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটিতে আনুমানিক ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর মাথা পাওয়া যায়নি।
৩৭ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন আজ বুধবার (২৫ মার্চ) তাঁর প্রথম কর্মদিবসে নগর ভবনে রিকশায় চড়ে এসেছেন। নগর ভবনে ঢোকার সময় তিনি তাঁর ছবিসংবলিত শুভেচ্ছা ব্যানার দেখে তা নিজেই ছিঁড়ে ফেলেন। পরে তিনি এ বিষয়ে কর্মকর্তা–কর্মচারীদের সতর্ক করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের লায়লা গার্ডেন এলাকায় ‘কেটামিন’ নামের মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ল্যাব ধ্বংস করাসহ বিপুল পরিমাণ কিটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিসি)। সেই সঙ্গে তিনজন বিদেশি নাগরিককে আটক করেছে সংস্থাটি। তবে আটক তিনজনের নাম...
১ ঘণ্টা আগে