
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি এবং আমদানি করা ওষুধের যথাযথ ডকুমেন্টস না থাকায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের বিপণিবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হকার্স মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান চালান।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আমদানি করা ওষুধের যথাযথ কাগজপত্র না থাকায় একজন ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন এবং দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বৃদ্ধাশ্রমে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মো. রুবেল মিয়ার (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার নান্দাইল মডেল থানায় মামলাটি করেন চর বেতাগৈর মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম। মামলার পর ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার
২০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ শাহেদ আলী (৬৭) হত্যা মামলায় আসামি হয়ে প্রায় এক মাস ঘরছাড়া ছিল একটি পরিবার। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে শুক্রবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, ঘরের জানালা ভাঙা এবং দরজায় অন্য তালা ঝুলছে। তালা ভেঙে ঘরে ঢুকে ধান-চাল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল....
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
৪৪ মিনিট আগে