
জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসাসহায়তা দিয়েছে কোস্ট গার্ড।
শনিবার (১৩ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, আজ বেলা ১১টায় এক নারী তাঁর ১৪ মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে বরিশাল হতে এমভি কর্ণফুলী-১০ নামের যাত্রীবাহী লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা করেন। লঞ্চটি বেলা দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এ সময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
সাব্বির আলম সুজন আরও বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিকেল টিম অতি দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে যায় এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের গাড়িযোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেত্রকোনার কেন্দুয়ায় মাদক সেবনের অপরাধে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম মো. মিঠু (৩০)। তিনি গৌরীপুর উপজেলার দৌলতাবাদ গ্রামের বাসিন্দা।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহকর্তা মাইদুল ইসলাম (২৪)। এর আগে শনিবার তাঁর ছেলে মারুফ (৮) এবং সোমবার স্ত্রী বিউটি আক্তর (২২) মারা যান।
১৩ মিনিট আগে
সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণা করে আসছিলেন। কখনো ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও ব
১৭ মিনিট আগে
লোডশেডিংয়ে দিশাহারা হয়ে উঠেছে বরিশালের মানুষ। দিনরাত ভয়াবহ লোডশেডিংয়ে নগরবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ অর্ধেকের নিচে নেমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। এদিকে লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষা করার দাবিতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ...
১৯ মিনিট আগে