Ajker Patrika

কচুয়ায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 
কচুয়ায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় দীঘির পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কড়ইয়া গ্রামের পাটিকরপাড়ার দীঘির পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।

মারা যাওয়া শিশু দুটি হলো উষা গাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর মোল্লা আজকের পত্রিকাকে জানান, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মেহেদী ও জাবেদ। খেলাধুলার একপর্যায়ে শিশু দুটি পাটিকরপাড়ার দীঘিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে মেহেদী ও জাবেদ দীঘিতে ভেসে ওঠে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত