
চাঁদপুরের মতলব উত্তরে মাথায় গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার একলাছপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বকুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম মিজানুর রহমান অভি (৩৫)। তিনি ওই এলাকার ফজলুল হকের ছেলে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু বিক্রির সিন্ডিকেট, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত ছিলেন অভি। সব সময় এলাকায় থাকতেন না, নারায়ণগঞ্জে অবস্থান করতেন তিনি। তাঁকে হত্যার পর অজ্ঞাত মুঠোফোন নম্বর থেকে আরেকজনকেও এইভাবে হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে মতলব উত্তরে মেঘনাপাড়ের একলাছপুর ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল কবির বলেন, ‘আজ বুধবার সকালে কামাল নামে এক ব্যবসায়ী বাড়ি থেকে তাঁর দোকানে যাওয়ার পথে ওই যুবককে বকুলতলায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়দের ডেকে এনে রক্তাক্ত যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।’
এদিকে আজ বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি বলেন, ‘নিহত যুবকের শরীরে জখমের পাশাপাশি মাথায় গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই যুবক।
এর পেছনে আরও কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।’

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শনিবারও মোটরসাইকেলের চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে...
২২ মিনিট আগে
রাজধানীর চকবাজারের হরনাথ সেন রোডে রিপা (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বাসায় গলায় ফাঁসি দেন ওই গৃহবধূ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে ৫টি অস্ত্র, ৯৬টি গুলিসহ সুরাইয়া নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। আটক ওই নারী সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগে
পরিদর্শনকালে মন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ডা. রেজওয়ানা রশিদ বাসা থেকে হাসপাতালে এসে পৌঁছান। এ সময় মন্ত্রী তাঁর অনুপস্থিতির কারণ জানতে চাইলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তবে ছুটির কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।
২ ঘণ্টা আগে