
চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো—মিজানুর রহমানের মুদিদোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়নাল আবেদিনের মুদিদোকান, বাবুলের মুদিদোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক পুড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে দোকানিরা বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তাঁরা বাজারে এসে স্থানীয় লোকজনের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পান তাঁরা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরইগাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে...
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্না কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
৩০ মিনিট আগে