
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। গতকাল বুধবার কমিটির সদস্যদের নামের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের পাশাপাশি ওই কমিটি বয়কটের ঘোষণা দেন তাঁরা।
এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ হোসেন স্বাক্ষরিত ২১৭ সদস্যের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটি বয়কটের বিষয় তুলে ধরে বক্তব্য দেন মো. মুজাহিদ শিহাব, সাকিব হোসেন ও সাগর হোসেন। তাঁরা বক্তব্যে বলেন, জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে বেশ কয়েকজন ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে উপস্থিত হন। ওই সময় চাঁদপুরে কী ধরনের সমস্যা আছে, ওই সব বিষয় উপস্থাপন করা হয়। একই সঙ্গে জেলার একটি খসড়া কমিটি সেখানে উপস্থাপন করা হয়।
বক্তারা আরও বলেন, ঘোষিত কমিটির মধ্যে অনেকেই জানেন না তাঁরা কমিটিতে আছেন। হাজীগঞ্জ উপজেলায় ১৯ জনের নাম ছিল, সবাই পদত্যাগ করেছেন। শেষ পর্যন্ত আরও অনেকে পদত্যাগ করবেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চাঁদপুর জেলা কমিটি থেকে ১৭০ জন পদত্যাগ করেছেন। তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন, তা কেউ স্পষ্ট করেননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত কমিটিতে অনেকেরই পদবি মনমতো হয়নি। কেউ কেউ অন্য রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক দলের প্রভাবের কারণে তাঁরা ওই কমিটি থেকে সরে এসেছেন।
বক্তব্যে শিক্ষার্থী মুজাহিদ শিহাব বলেন, ‘এখন থেকে আমরা কেন্দ্রের কোনো নির্দেশনা মানব না। আমরা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে কাজ করব। একই সঙ্গে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেব।’

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
২ মিনিট আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
৩২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
১ ঘণ্টা আগে