
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’ বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ইমাম হাসান লঞ্চটি ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুরে ফেরার পথে ঘটনাস্থলে এলে ঘন কুয়াশার কারণে থামিয়ে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে।
এতে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। লঞ্চে যাত্রী ছিলেন প্রায় সাড়ে ৪০০। খবর পেয়ে নৌ পুলিশ লঞ্চ থেকে আটকে পড়া যাত্রীদের ট্রলার ও স্পিডবোট দিয়ে উদ্ধার করে পাড়ে উঠিয়ে দেয়।
মোহাম্মদ আলী আরও জানান, এখন পর্যন্ত লঞ্চটি ঘটনাস্থলে রয়েছে। নৌ পুলিশ ও লঞ্চের লোকজন পাহারা দিয়ে রেখেছেন। লঞ্চটি ঠিক হলে চাঁদপুর ঘাটে নিয়ে যাওয়া হবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৭ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১০ মিনিট আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৬ মিনিট আগে