
কবরস্থানে দাফনের আগমুহূর্তে হঠাৎ নড়ে উঠল নবজাতক। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই নবজাতককে উদ্ধার করে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। এর আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি কার্টনে করে ওই নবজাতককে দাফনের জন্য রেখে যান।
ঘটনাটি ঘটে আজ রোববার দুপুরে শহরের পৌর কবরস্থানে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টে নেটিজেনরা ক্ষোভ জানান এবং নবজাতকটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কবরস্থানের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তাঁদের মতে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
কবরস্থানের গোরখোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি একটি কার্টনে করে শিশুকে দিয়ে যান। শিশু মৃত, তাই দ্রুত কবরস্থ করার পরামর্শ দিয়ে যান তিনি।

পরে দাফনের আগে জোহরের আজান দিলে নড়েচড়ে ওঠে শিশুটি। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে এনআইসিইউতে ভর্তি করেন‘। বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের কর্মকর্তা কামরুল ইসলাম জুগলু আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পারে তাঁরা আমাদের হাসপাতালে নিয়ে আসেন। ছেলে নবজাতকটিকে আমরা তাৎক্ষণিক এনআইসিইতে রেখে চিকিৎসা শুরু করি। বর্তমানে নবজাতকের সব দায়িত্ব হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জি এম শাহিন নিয়েছেন।’
হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ছোটন মিয়াজী জানান, শিশুটির ওজন ৮০০ গ্রাম। আজই জন্ম হয়েছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ধানুয়া গ্রামে গ্রাহক-কর্মচারী সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
১ মিনিট আগে
বাড়ির মালিক শহীদ মাস্টার তাঁর ভাড়াটে ফিরোজ আতিকের ফ্ল্যাটে লোকজন নিয়ে সব মালপত্র নিয়ে গ্যারেজে ফেলে রাখেন। তাঁর স্ত্রীকে বাসা থেকে বের করে দেন। এ সময় ভাড়াটে ফিরোজ আতিক মুন্সিগঞ্জে ছিলেন। খবর পেয়ে তিনি রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন, তাঁর ফ্ল্যাটের সব জিনিসপত্র বের করে গ্যারেজে...
২৭ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে বিয়ের দুই মাস পর এক নববধূ ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় নববধূর মায়ের করা মামলায় সাবেক প্রেমিক নিহাদ ইসলামকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানার পুলিশ। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোহাম্মদ বাইজিদ (১৭) মারা গেছে। আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত বাইজিদ উপজেলার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।
৩৬ মিনিট আগে