
বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিটি গ্রহণ করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহসভাপতি নাছিম উল আলম ও মেহেদী হাসান শুভ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে বরিশাল বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৯ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমানের ফ্লাইট চালু হয়। ২০২১ সালের ২৬ মার্চ নতুন উড়োজাহাজ দিয়ে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হলেও পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমতে থাকে। এতে বরিশাল ও আশপাশের এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমানে ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে মাত্র তিনটি (বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার) ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে দুটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর জোরালো দাবি জানিয়েছে সংগঠনটি।
পাশাপাশি, বন্ধ থাকা যশোর-বরিশাল-চট্টগ্রাম রুট পুনরায় চালুরও দাবি জানানো হয়। এই রুটটি চালু হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি যাত্রীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, ‘বরিশাল বিভাগের মানুষের দীর্ঘদিনের বিমান যোগাযোগের চাহিদা পূরণে নিয়মিত ফ্লাইট নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বিভাগের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতও ব্যাপকভাবে উপকৃত হবে।’

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে এবং মানব পাচারের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।
১ সেকেন্ড আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
৪ মিনিট আগে
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরিফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরিফে যাবেন জাকের ও ভক্তরা। আজ বুধবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে....
৪ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই)...
৬ মিনিট আগে