
রাজধানীর বনশ্রী-আফতাবনগর স্টিল ফুট ব্রিজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। আজ বুধবার বিকেলে একটি ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
ডিএনসিসি প্রশাসক জানান, আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগব্যবস্থা সহজতর ও স্কুল কলেজে নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩টি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
প্রশাসক জানান, অন্য দুটি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচল ও স্কুল-কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ২ নম্বর স্টিল ব্রিজ নির্মাণকাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আজ ২ নম্বর স্টিল ফুট ব্রিজ উদ্বোধন করা হলো এবং বাকি দুটি ব্রিজের কাজ দ্রুত শেষ করার বিষয়ে পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল-সংলগ্ন ১ নম্বর ব্রিজ (১৫ দশমিক ৪০ মিটার প্রস্থ, ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজ (৩ দশমিক ৮০ মিটার প্রস্থ ও ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজ (১৫ দশমিক ৪০ মিটার প্রস্থ ও ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্প শুরু হয়। এর মধ্যে ২ নম্বর স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস প্রমুখ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
৩ মিনিট আগে
ফরিদপুরের আটরশি বিশ্ব ওরস শরিফে অংশ নিতে রংপুরের পীরগঞ্জে প্রায় দুই মাস ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে ‘নজরানা বাঁশের ভুর’ তৈরির। বাঁশ দিয়ে তৈরি এই ভুরটি নিয়ে দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে আটরশি দরবার শরিফে যাবেন জাকের ও ভক্তরা। আজ বুধবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের শালপাড়া ঘাট এলাকায় এ উপলক্ষে....
৪ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় সমন্বয় করতে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই)...
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের একটি অনুষ্ঠানে ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৭ মিনিট আগে