
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নুরুল হক বলেন, কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে লোক পাঠানো হবে। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রস্তুত করা হচ্ছে।
দালালদের দৌরাত্ম্য কমানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে যেতে গিয়ে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা সহজ করতেও কাজ করা হচ্ছে। সেই সঙ্গে দালালদের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির কার্যক্রম অনলাইনে নেওয়া হচ্ছে। এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা-পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
‘মীম গত পরশু দিন ঢাকা গেল। আরও কয়েক দিন আগে চলে যেত। কিন্তু রোদ আর গরমের কারণে তাঁকে যেতে দিইনি। মীম যাওয়ার সময় বলেছিল, এবার টাকা জমিয়ে পুরোনো ঘরটা নতুন করে তৈরি করবে।’ আহাজারি করতে করতে কথাগুলো বলছিলেন মেহেদী হাসান মিমের মা মিনু বেগম (৫৬)।
৮ মিনিট আগে
পুলিশের দাবি, সময়ের সঙ্গে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন ওহিদুল। বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ধারে নতুন একটি বাড়িতে তিনি হ্যাকিং ও মাদক ব্যবসার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে তিনি দুটি বাড়ি করেছেন বলেও স্থানীয়ভাবে জানা
১১ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দামকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
১৪ মিনিট আগে