
চাঁদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবারও বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
আজ বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে নেতা ও আইনজীবীরা বক্তব্য দেন।
অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, ‘আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকেরা আমাদের সেই কাজে বাধা দিয়েছেন। যে কারণে আমাদের এই আন্দোলন। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জেলা আইনজীবী সমিতির এই আন্দোলন চলবে। তাই আগামীকালও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলাম।’
অ্যাডভোকেট শামছুল ইসলাম আরও বলেন, ‘আইনজীবী বন্ধুরা, আপনারা কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করবেন। আমরা ছাত্র আন্দোলন করেছি। সেখান থেকে আজকে আমরা এ পর্যায়ে পৌঁছেছি। আন্দোলন কীভাবে করতে হয়, সেটি আমাদের জানা আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’
বিক্ষোভ মিছিলের আগে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর ব্যাপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী।
পরে আইনজীবীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে গত রোববার ও গতকাল সোমবারও তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আইনজীবীরা।
৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।
ওই তিন বিচারক হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় নকল বিদেশি ব্র্যান্ডের সিগারেট তৈরির অভিযোগে একটি ডিপোতে অভিযান চালিয়ে সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ। জব্দ করা হয়েছে ৬ কার্টন সিগারেট।
৫ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে।
৭ মিনিট আগে
আদমদীঘি সদর ইউনিয়নের পরিচ্ছন্নতা অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা সান্তাহার পৌর এলাকার নাটোর বাইপাস সড়কে ফেলায় দুর্গন্ধ ও পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা স্থায়ী ভাগাড় ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। প্রশাসন বলছে, পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে