
লালমনিরহাটের কালীগঞ্জে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম চঞ্চল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার থানায় এজাহার দিয়েছেন জমির মালিক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবদাস কুমার রায়। এজাহারে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩৫–৪০ জনকে আসামি করা হয়েছে।
নজরুল ইসলাম চঞ্চল উপজেলা সদরের তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম গ্রামের বাসিন্দা। তিনি তুষভান্ডার ইউনিয়ন বিএনপি কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট বুড়িমারী সড়কের পাশে তুষভান্ডার বাজারসংলগ্ন পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৪–৫ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ জমিতে দোকানঘর তৈরি করে ভাড়া দেন দেবদাস কুমার রায়। জমিটি নিয়ে বিরোধ চলে আসছে একই এলাকার নজরুল ইসলাম চঞ্চলদের সঙ্গে। এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন দেবদাস। দীর্ঘ ১৩ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এরই মধ্যে গতকাল ভোরে দলবল নিয়ে দেবদাসের দোকানঘরের সামনে নতুন দোকানঘর নির্মাণ করে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেন চঞ্চল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সরে যায় চঞ্চলের লোকজন।
দেবদাস কুমার রায় বলেন, ‘আমি বাড়িতে না থাকার সুযোগে আমার দোকানগুলোর সামনে চঞ্চলেরা দোকানঘর করেছে। বাধা দিতে গেলে প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখায়। পরে সংঘাত এড়াতে আমার লোকজন সরে আসে।’
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম চঞ্চল বলেন, ‘জমি আমাদের দখলেই ছিল। আমরা দোকানঘর সংস্কার করেছি মাত্র। বিএনপির সদস্য হলেও দলীয় ক্ষমতায় নয়, নিজের জমিতে দোকানঘর করেছি।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বাজারের প্রাণকেন্দ্রে মূল্যবান জমি দখলের অভিযোগ পেয়েই আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। একই সঙ্গে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা করা হুঁশিয়ারি দেন তিনি।
৩ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, লেবেল ও লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব মিয়া নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ঘুমন্ত এক শিশুর গলাচেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে রঞ্জন মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন রাকিব। পরে ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করা রাকিব চৌকির ওপর লাফিয়ে পড়ে গুরুতর
১৫ মিনিট আগে