
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেননি মহানগর বিএনপির নেতারা। যথাযথভাবে আমন্ত্রণ না পাওয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে এককভাবে প্রস্তুতির কারণে তাঁরা অংশ নেননি বলে জানানো হয়েছে। তবে রাষ্ট্রপতির অন্যসব কর্মসূচিতে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর কবর জিয়ারত করেন। এ সময় জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিসিক আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে মহানগর বিএনপির কোনো নেতার সঙ্গে আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে এটি আয়োজন করেছেন। এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করিনি। শুধু সিটি করপোরেশন প্রশাসকের গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণে নগর ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিইনি। রাষ্ট্রপতিকে আমরা বিমানবন্দরে রিসিভ করেছি। আমরা দুটি মাজারে গিয়েছি। রাষ্ট্রপতির সঙ্গে সার্কিট হাউসে বসে রাজনৈতিক আলাপ-আলোচনা করেছি।’
এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘দুটি মিটিং করে নাগরিক কমিটি করার কথা বলা হয়েছিল। কিন্তু নাগরিক কমিটি উনি (সিটি করপোরেশনের প্রশাসক) করেননি। উনি উনার মতো করেছেন। এ ছাড়া আজকে কিছু ঘটনা ঘটেছে, যা পুরোপুরি প্রশাসকের ইনটেনশনালি। যার কারণে আমরা প্রশাসকের এই প্রোগ্রামে যাইনি।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের নির্ধারিত গাড়ি যেভাবে দেওয়ার কথা ছিল, সেভাবে দেওয়া হয়নি। আমাদের গাড়িকেও সার্কিট হাউসে ঢুকতে দেওয়া হয়নি। দরগার মধ্যে আমাদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। দরগায় গাড়ি অনেক দূরে থেকে গেছে, আমাদের হেঁটে যেতে হয়েছে। এসব কারণে আমরা সিটি করপোরেশনের অনুষ্ঠানে যাইনি।’
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সব প্রোগ্রামে ছিলাম। শুধু সিটি করপোরেশনের সংবর্ধনা অনুষ্ঠানে ছিলাম না। প্রশাসকের কার্যক্রমে আমরা খুশি ছিলাম না। সে জন্য যাইনি। এ বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। কারণ, দিন শেষে আমরা একসঙ্গেই চলব আর এটা মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠান।’
এ বিষয়ে জানতে সিসিকের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি, লেবেল ও লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাকিব মিয়া নামে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ঘুমন্ত এক শিশুর গলাচেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে বাঁচাতে রঞ্জন মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে আসলে তাঁকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন রাকিব। পরে ঘরের ধর্ণায় উঠে লুকানোর চেষ্টা করা রাকিব চৌকির ওপর লাফিয়ে পড়ে গুরুতর
৯ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গোলায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ মিনিট আগে