
চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক কারবারি ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ সদস্যকে আটক করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক কারবারি এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১৮ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৩৩ মিনিট আগে